মেহেন্দিগঞ্জে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥ মেহেন্দিগঞ্জ উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে ইলিশ মৎস্য উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর অর্থায়নে বিকল্প ইলিশ ছেলেদের মধ্যে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ বকনা বাছুর বিতরণ বাস্তবায়নে উপজেলা মৎস্য দপ্তর মেহেন্দিগঞ্জ। বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান। মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন ও অন্যান্য দপ্তরের অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ৯১টি বকনা বাছুর অসহায় ও গরিব জেলেদের মাঝে বিতরণ করা হয়। বাছুর পেয়ে জেলেরা আনন্দিত।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।