সর্বশেষঃ

বোরহানউদ্দিনে নদীতে পড়ে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ ভোলার বোরহানউদ্দিনে নানার হাত ফসকে তেঁতুলিয়া নদীর পানিতে ডুবে নাতির করুন মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের দরুন গ্রামের তেঁতুলিয়া নদীতে এঘটনা ঘটে। নিহত শিশুর নাম মোঃ ইমন (১০)। সে একই ইউনিয়নের বাথান বাড়ী গ্রামের ইমরান মীরের ছেলে।
নিহত শিশুর নানা বারেক মিঝি জানান, একদিন আগে নাতি ইমন তাদের বাড়ীতে বেড়াতে আসে। ওইদিন সকাল বেলা নানার সাথে মহিষ চড়াতে চরে যেতে চায়। এ জন্য বাড়ী থেকে চরের উদ্দেশ্যে রওয়ানা হয় নানা-নাতি। নানার হাত ধরে তেঁতুলিয়া নদীর কিনারায় হাটাঁর সময় ফঁসকে নদীতে পড়ে তলিয়ে যায়। সাথে সাথে নদীতে নেমে পরেন নানা। ওই স্থানে নদীর গভীরতা বেশী থাকায় তাকে পাওয়া যায়নি। পরে স্থানীয়রা অনেকে নদীতে নেমে খোঁজা শুরু করেন। প্রায় ৩ ঘন্টা পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
ইমনের বাবা ইমরান মীর জানান, ছেলের মৃত্যুতে তার কোনো অভিযোগ নেই। হায়াত শেষ তাই মৃত্যু বরণ করেছে। সাচড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারমান মোঃ মহিউদ্দিন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি হৃদয়বিদারক ঘটন। তার মৃত্যুতে পরিবারের কোনো অভিযোগ নেই।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।