সর্বশেষঃ

দৌলতখানে ব্যবসায়ীকে কু*পি*য়ে জখম

স্টাফ রিপোর্টার ॥ ভোলার দৌলতখানে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আজাদ নামে এক ব্যবসায়ীকে তার দোকানে ঢুকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ফিরোজ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ফিরোজ পৌরসভার ৭নং ওয়ার্ডের মৃত বজলুর রহমানের ছেলে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতখান বাজারের দক্ষিণ মাথায়য় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এসে আহত ব্যবসায়ীকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তার শারীরিক অবস্থা অবনতির দিকে হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ফিরোজ ধারালো অস্ত্র নিয়ে আজাদ খলিফার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাকে কোপাতে থাকে। এসময় তার চিৎকার শুনে আশপাশের ব্যবসায়ীরা ছুটে এসে তাকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
আহত আজাদ জানান, দৌলতখান পৌরসভা ৭নং ওয়ার্ডের মাতাব্বর বাড়ির ফিরোজের সাথে তাদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিলো। এর জেরেই তাকে কুপিয়ে জখম করা হয়েছে। এ বিষয় অভিযুক্ত ফিরোজ জানান, আজাদ তার পাওনা জমি তাকে বুঝিয়ে দেয়নি এবং তার ওপর অনেক জুলুম করেছে। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।