লালমোহনে মেম্বার প্রার্থী ফোরকানের সমর্থনে মোটরসাইকেল শোডাউন
বোরহানউদ্দিনে ম্যারাথন দৌড়

মনিরুজ্জামান ॥ তারুণ্যর অগ্রযাত্রার তাগিদে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানে ভোলার বোরহানউদ্দিনে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন ৭২ জন দৌড়বিদ। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য দৌড়ের বিকল্প নেই বলে জানান অংশ গ্রহণকারীরা। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সহযোগিতায় বৃহস্পতিবার সকালে ওজোপাডিকো অফিসের সামনে ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লাট সড়কে এ ম্যারাথনের আয়োজন করা হয়। এতে উপজেলার ৭২ জন তরুণ অংশগ্রহণ করেন। সকাল ৮টায় ওই সড়ক থেকে দৌড় শুরু হয়ে পাওয়ার প্লান্টের সামনে দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের সামনে এসে শেষ হয়। এতে ১৮ মিনিট সময় নিয়ে হুমায়ুন কবির প্রথম স্থান অর্জন করেন। ওমর ফারুক, সোহেল ১৯ ও ২০ মিনিট সময় নিয়ে ২য়, ৩য় হন।
সকালে ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান-উজ্জামান। এসময় উপস্থিল ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. মাইদুল ইসলাম খান, উপ-সহকারী প্রকৌশলী মো.জসিম উদ্দিন, মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ দাস, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, জন উন্নয়ন সংস্থার পুষ্টিবিদ বাবুল আখতার প্রমুখ।
দৌড়বিদদের নিরাপত্তায় পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যসহ স্বেচ্ছাসেবীগন দায়িত্বপালন করেন। চিকিৎসা সেবার জন্য ছিল অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম। সব সময় এমন আয়োজনের দাবি জানিয়ে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য দৌড়ের বিকল্প নেই বলে জানান তিন বিজয়ী।

ম্যারাথন শেষে বিজয়ীদের দেয়া হয় মেডেল, সম্মাননা সনদ ও ক্রেস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামান বলেন, ইন্টারনেটে নেতিবাচক আসক্তি এবং মাদকাশক্তিকে পেছনে ফেলে শরীরের গতির জন্য সকলে দৌড়াবে এটাই আমাদের লক্ষ্য। শারীরিকভাবে সুস্থতার বিকল্প নেই। একজন সুস্থ শরীর এবং উর্বর মস্তিস্ক জাতির এবং দেশের সম্পদ।
