সর্বশেষঃ

হাজীপুর মাদ্রাসার বড় হুজুরের ৪৭তম মৃত্যুবার্ষিকী পালিত

মো. মিরাজ হোসাইন ॥ ভোলা জেলার সর্বপ্রাচীন দ্বীনি শিক্ষা-প্রতিষ্ঠান হাজীপুর ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আব্দুর রহিম (বড় হুজুর) রহ: এর ৪৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ১টায় আব্দুর রহিম বড় হুজুরের ছোট ছেলে এম. এন আলমের সহযোগীতায় হাজীপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার হিফয বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমে কোরআন খতম এবং জুমআ’র নামাজের পরে মুসল্লিদেরকে নিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাজীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ এবং মাদ্রাসা মসজিদের খতীব অধ্যাপক মাওলানা অলিউল্লাহ কবির, হিফয বিভাগের পরিচালক হাফেজ আরিফুল ইসলাম।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।