মনপুরায় কৃষককে বিএনপি কার্যালয়ে নিয়ে মারধর ও মাথা ন্যাড়া করার অভিযোগ
ড্রেজার বলগেট জব্দ ॥ ৩ জনের কারাদন্ড
বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

মোঃ ইকবাল হোসেন ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে বালুসহ ১টি ড্রেজার বলগেট (বালুবাহী)ও অবৈধ বেহুন্দিজাল জব্দ করা হয়েছে । এঘটনায় মো. দিদার (৩৮), পিতা: আবুল কাশেম মো. রাসেল (৩২), পিতা: লোকমান হোসেন আ: রহিম (২২), পিতা: মো. হোসেন প্রত্যেককে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড। এছাড়া মো. হারুন (৪৫), পিতা: আ. বারেক-কে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। শনিবার ২৮ ডিসেম্বর বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ অভিযানে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন ও থানা পুলিশের সহায়তায় উপজেলা প্রশাসন তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৭ হাজার ঘনফুট বালুসহ ১টি ড্রেজার বলগেট (বালুবাহী)ও অবৈধ ১হাজার মিটারের ১টি বেহুন্দিজাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
জানা যায়, প্রশাসনের নিষেধাজ্ঞা উপক্ষো করে দীর্ঘদিন যাবত একটি মহল বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে।এরই প্রেক্ষিতে শনিবার সকালে তেঁতুলিয়া নদীতে বালু উত্তোলন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া নদীতে উপজেলা প্রশাসনের নেতৃত্বে কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে বালুবাহী বলগেটসহ ৩জনকে আটক করে, পরবর্তীতে বোরহানউদ্দিন উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান ভ্রাম্যমান আদালতের পরিচালনা করে তেতুলিয়া নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী একজনকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ (তিন) মাসের কারাদন্ড এবং ৩ (তিন) জনকে ১ (এক) মাস করে কারাদ- প্রদান করেন। একই সাথে জাটকা ও পোনা মাছ রক্ষায় আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের ১ (একটি) ১ হাজার মিটারের অবৈধ বেহুন্দি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, সানোয়ার হোসেন, পিও কন্টিনজেন্ট কমান্ডার বিজিসি আউট পোস্ট লালমোহন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলা ও সংশ্লিষ্ট থানা পুলিশ। এ বিষয় এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানান জনস্বার্থে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আইন-শৃঙ্খলা ও অপরাধ প্রতিরোধে নিয়োজিত থেকে মেঘনা নদী সংলগ্ন মির্জাকালু এলাকায় বাঁধের নিকটবর্তী ভূমি হতে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার অভিযোগ সরেজমিন পরিদর্শন করা হয়। এসময় ব্যক্তি মালিকানাধীন জমি হলেও অনুমতি ছাড়া ফসলি জমির উপরিভাগ কাটা বা বাঁধ/সড়ক/সেতু/আবাসিক এলাকার ১ কি.মি. এলাকার মধ্যে মাটি কাটা আইনত দন্ডনীয় অপরাধ এবং এটির ক্ষতিকর দিকগুলো সম্পর্কে এলাকাবাসীকে সচেতন করি, পরবর্তীতে তেতুলিয়া নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী একজনকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩মাসের কারাদন্ড এবং ৩ জনকে ১মাস করে কারাদ- প্রদান করা হয়। পাশাপাশি আমরা জাটকা ও পোনা মাছ রক্ষায় আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের ১হাজার মিটারের অবৈধ বেহুন্দি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। তিনি আরো জানান নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ অভিযান অব্যাহত থাকবে।
