সর্বশেষঃ

দৌলতখানের হাজিপুর চরে বিএনপির সভা

স্টাফ রিপোর্টার ॥ ভোলার দৌলতখানে মেঘনার বুক চিরে জেগে ওঠা হাজীপুর ইউনিয়নে ইউনিয়ন বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৬ নভেম্বর দৌলতখানের মূল ভূখ- থেকে বিছিন্ন চর পশ্চিম হাজীপুর মাছ ঘাটে অনুষ্ঠিত বিএনপি ও সকল অঙ্গসংগঠনের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেছেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন তালুকদার।
অনুষ্ঠিত সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম টপি, সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল তালুকদার, দৌলতখান প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি জাকির আলম, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আমার দেশ প্রতিনিধি এমএ খায়ের, সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সুমন খান, দৌলতখান মধ্য বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফিরোজ আলম, হাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সহিদ মেম্বার, উপজেলা যুবদলের সোহাগ খন্দকার, হাজিপুর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, হাজীপুর ইউনিয়নের মানুষ বিক্ষুব্ধ মেঘনার উত্তাল তরঙ্গ ও বৈরী আবহাওয়ার সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে আসছেন। তেমনি তারা ফ্যাসিস্ট সরকারের অন্যায় অবিচারের সাথে ও যুদ্ধ করে হাজিপুর ইউনিয়নের মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর নির্দেশে ধানের শীষের বিজয়ের পক্ষে কাজ করে যাবেন। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন হাজীপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আবদুর রহমান ভুট্টো।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।