সর্বশেষঃ

বোরহানউদ্দিনে জাতীয় সমবায় দিবস পালিত

মোঃ ইকবাল হোসেন ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪ পালিত। র‌্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত। শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ এনামুল হক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান-উজ্জামান।
এ সময় তিনি বলেন, সমবায় শক্তি, সমবায় মুক্তি সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ। সমবায়ের মাধ্যমে যুব সমাজ উদ্যোগী হয়ে আতœনির্ভরশীল হয়ে উঠবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিপি চেয়ারম্যান মোঃ সামছুর রহমান (বাবলু) সমবায় সহকারি পরিদর্শক মোহাম্মদ গিয়াস উদ্দিন। উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন লজিস প্রকল্প সদস্য মোঃ আল-আমিন, কনফিডেন্স মাল্টিপারপাস কোঃ সোঃ লিঃ পরিচালক আব্দুল হালিম, সমবায় সদস্য হুমায়রা জেসমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমবায় সহকারি পরিদর্শক মোঃ শামিম।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।