দৌলতখানে দিনমজুরের ঘরে তালা !

স্টাফ রিপোর্টর ॥ ভোলার দৌলতখানে আবু তাহের (৫৪) নামে এক দিনমজুরের বসতঘরে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে গনি ম্যানেজার বাড়ির পাশে এ ঘটনা ঘটে। ওই দিনমজুর পরিবার নিয়ে ভোগান্তিতে পড়েছেন।

ভুক্তভোগী আবু তাহের জানান, তার ছেলের সাথে একই বাড়ির ফরিদা বেগমের মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তার ছেলে নবম শ্রেণিতে ও পাশের ঘরের মেয়ে দশম শ্রেণিতে পড়ে। এই অপ্রাপ্ত ছেলে-মেয়ের বিয়ের দাবিতে তারা গতকাল বুধবার ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে। এ ঘটনায় আদালতে একটি মামলা চলমান। হঠাৎ করে ফরিদা বেগম তার বসতঘরে তালা ঝুলিয়ে দেয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওই দিনমজুর।
এ ব্যাপারে অভিযুক্ত ফরিদা বেগম বলেন, সে তার ছেলের ঝামেলা সমাধান না করে ঘরের আসবাবপত্র সরিয়ে নিতে চেয়েছেন। তাই ঐ ঘরে তালা ঝুলানো হয়েছে। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।