সর্বশেষঃ

বোরহানউদ্দিনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ “গ্রামীণ নারীর মর্যাদাপূর্ণ জীবন গড়ি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০ ও বিকাল ৩টায় ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার গংগাপুর ও সাচড়া ইউনিয়নে সুইডেন সরকারের অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর সহযোগিতায় ক্রিয়া প্রকল্পের এর আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)এর আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন হয়েছে।
জিজেইউএস এর ক্রিয়া প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী পুষ্টিবিদ মোঃ বাবুল আখতার এর সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন গ্রুপের প্রতিনিধি, প্রকল্পের কর্মকর্তাবৃন্দ ও প্রকল্পের বিভিন্ন গ্রুপের সদস্যবৃন্দ ও অত্র এলাকার কিশোর, কিশোরী, যুবক-যুবতী, নারী-পুরুষসহ সর্বস্ততের জনগণ।
উপস্থিত বক্তারা বলেন, বিশ^ গ্রামীণ নারী দিবস বিশ^ব্যাপী গ্রামীণ নারীদের অবদানকে স্বীকৃতি দেয়, তাদের ক্ষমতায়ন এবং অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে টেইসই উন্নয়ন নিশ্চিত করার কাজ করে। কৃষি ও খাদ্য নিরাপত্তা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পরিবার ও সমাজে গ্রামীণ নারীদের অবদান অপরিসীম। পরিবেশ সংরক্ষণ ও জলাবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গ্রামীণ নারীরা সক্রিয়ভাবে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকা নির্বাহের ক্ষেত্রে গ্রামীণ নারীরা এখনও অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। দারিদ্র্য, বেকারত্ব ও লিঙ্গ বৈষম্য তাদের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে। গ্রামীণ নারীদের অধিকার ও সম্মান প্রতিষ্ঠা করে সমাজে তাদের সঠিক স্থান নিশ্চিত করা এবং তাদের দক্ষতা ও নেতৃত্বকে স্বীকৃদি দিয়ে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সমৃদ্ধি আনা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।