সর্বশেষঃ

দৌলতখানে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ মিরাজ হোসাইন ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলা যুবদলের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামের হলরুমে এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উপজেলার আহ্বায়ক মশিউর রহমান লিটন এর সভাপতিত্বে ও সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি জহুরুল ইসলাম জহুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির কার্যনির্বাহী অন্যতম সদস্য ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খবরপত্র পত্রিকার নির্বাহী সম্পাদক আকবর হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি ফারুক হোসেন তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, সহ-সভাপতি প্রভাষক নিজাম উদ্দিন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ কুট্টি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও ভবানীপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান গোলাম আজম পলিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু হেনা রিয়াজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসান সুমন, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্বাস উদ্দিন জাবেদ, পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহবায়ক হাজী সেলিম সহ প্রমুখ। এসময় উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, সকাল ৯ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।