লালমোহনে অন্ত:সত্বা নারীর সন্তান নস্টের অভিযোগ

স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ ভোলার লালমোহনে হাঁস নিয়ে অন্ত:সত্বা নারীকে এলাপাথারী কিল ঘুষি ও লাথি মেরে গর্ভের সন্তান নস্টের অভিযোগ পাওয়া গেছে। ওই নারী উপজেলার চরভূতা ইউনিয়নের ৬নং ওয়ার্ড পূর্বতারাগঞ্জ এলাকার মোশারফ হোসেনের স্ত্রী নাজমা বেগম।
নাজমার চাচাতো ভাই বেলাল হোসেন বলেন, গত বৃহস্পতিবার বিকেলে বাড়িতে হাঁস আসা নিয়ে পাশ্ববর্তী কোহিনুরের সাথে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে কোহিনুরের স্বামী নাছির, ছেলে খোকন, বেলালসহ কয়েকজন এসে নাজমাকে এলোপাথারি মারধর করে। নাজমা ৩ মাসের গর্ভবতী ছিল। খবর পেয়ে নাজমার স্বামী ও আমি বাড়িতে আসলে তারা আমাদেরকে মারধর করে। তখন আমরা স্থানীয়ভাবে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করি। শনিবার নাজমা শারিরীকভাবে ব্যাপক অসুস্থ্য হলে তাকে দ্রুত লালমোহন হাসপাতালে ভর্তি করি। হাসপাতালের ডাক্তার টেস্ট প্রদান করলে তার রিপোর্টে বলেন নাজমার বাচ্ছা নষ্ট হয়ে গেছে এবং ভোলা সদর হাসপাতালে নিতে হবে।
বেলাল হোসেন আরো জানান, ওই দিন তারা আমাদেরকে মারার পর নাছিরের ছেলে বেলাল ফেসজবুকে পোস্ট করে আমরা তার বাবা, মা ও দুই বোনকে কুপিয়ে হত্যা করি এবং আমাদেরকে সন্ত্রাসী বলে আমাদের ছবিসহ ফেসবুকে পোস্ট করে। যার স্কিন শর্ট আমাদের কাছে রয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত নাছির ও তার স্ত্রীর সাথে কথা বললে তারা জানান, হাস ও শুপারি গাছ কাটা নিয়ে মারামারি হয়েছে। আমাদের মৃত্যুর খবর সত্যি নয়। তবে তারা আমাদেরকে মারার চেষ্টা করেছে।
