সর্বশেষঃ

বিক্রিত জমি ক্ষমতার জোরে দখল করতে চায় ছবিরুল হক !

স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ ভোলার লালমোহনে বিক্রয়কৃত জমি ক্ষমতার জোরে দখল করতে চাওয়ার অভিযোগ পাওয়া গেছে বিক্রেতা ছবিরুল হকের বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড চরকালাচাঁদ এলাকার অবসরপ্রাপ্ত বিজিবি মনিরের বাড়ী সংলগ্ন পশ্চিম পাশে। জমি ক্রেতা অবসরপ্রাপ্ত বিজিবি মো. মনির আহমেদ জানান, গত ৮ ফেব্রুয়ারি ২০২১ সালে ৯৭৯ নং দলিল মূলে চরকালাচাঁদ মৌজার বিএস ২২০৩ নং দাগের পূর্ব মাথায় ৩০ শতাংশ জমি আমি বিক্রেতা ছবিরুল হকের কাছ থেকে ক্রয় করি। ক্রয় করার পর ছবিরুল হক নিজে আমাকে জমি মেপে বুঝিয়ে দেয়। এরপর থেকেই আমি উক্ত জমি ভোগ দখল করে আসছি। গত ২১ জুলাই ২০২৪ইং লেবার নিয়ে জমিতে কাজ করতে গেলে ছবিরুল হক, জেসমিন, সিরাজ, মোতাহারসহ আরো ১০-১২ জন এসে জমিতে কাজ না করার জন্য বাঁধা দেন। এসময় তারা আমার উপর চড়া হন এবং বলেন এই জমি তাদের এবং তারা কাউকে এই জমিতে কাজ করতে দিবেন না। মনির আরো জানান, ছবিরুলেরা এলাকায় দাঙ্গাবাজ হিসেবে পরিচিত। তারা এলাকায় জোর জুলুম ও বিভিন্ন অন্যায় অত্যাচারের সাথে জড়িত। বিষয়টি আমি ন্যায় বিচারের পাওয়ার স্বার্থে ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান হাওলাদারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছি।
এ ব্যাপারে অভিযুক্ত ছবিরুল হককে জিজ্ঞাসা করলে তিনি জানান, মনির আহমেদ আমাদেরকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। যে জমায় জমি বিক্রি করেছি সেখানে মোট জমি ৫.১১ একর এবং ওয়ারিশ/মালিক ১৫-১৬ জন। তার কাছে যে ৩০ শতাংশ জমি বিক্রি করেছি সে জমি লম্ভালম্বিভাবে তাকে দিতে চাইলে সে না নিয়ে নিজের সুবিধা মতো নিতে চাচ্ছে। ওই জমিতে মনির মাটি কাটতে গেলে আমি ও অন্য ওয়ারিশগণ তাকে বাধা দিয়ে কাজ বন্ধ করে দিয়েছি।
ধলীগৌর নগর ইউপি চেয়ারম্যার মাকসুদুর রহমান হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি। দুই পক্ষই ঝামেলাপূর্ণ। দুই পক্ষকে নিয়ে বসে সুষ্ঠভাবে সমাধোনের চেষ্টা করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।