ছেলের মরদেহের পাশে শুয়ে সারারাত মায়ের পাহারা, এমন দৃশ্যে আবেগাপ্লুত স্থানীয়রা
ঘূর্ণিঝড়ের কারণে বন্ধ হওয়া ভোলার দুই উপজেলায় আগামীকাল ভোট

স্টাফ রিপোর্টার ॥ ঘূর্ণিঝড় রিমালের কারণে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বন্ধ হওয়া ভোলার দুই উপজেলায় ভোট আগামীকাল রোববার (৯ জুন) অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হলো- লালমোহন ও তজুমদ্দিন। নির্বাচন উপলক্ষে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছে নির্বাচনী সকল প্রকার সরঞ্জাম। নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে সম্পন্নের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও রয়েছে সদা তৎপর।
জানা গেছে, লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় নির্বাচনে প্রার্থী হয়েছেন ২৩ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই উপজেলার ১১৯টি ভোটকেন্দ্রে তিন লাখ ৬৫ হাজার ২৩০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। লালমোহন উপজেলা মোট প্রার্থী ১৩ জন। চেয়ারম্যান পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এদিকে একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন নিয়ে গঠিত লালমোহন উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৩৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৮ হাজার ৫৫৪ এবং নারী ভোটার সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৪৭৮ জন। তারা উপজেলার ৮৩টি কেন্দ্রের ৬৪৩টি কক্ষে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
অন্যদিকে তজুমদ্দিন উপজেলায় মোট প্রার্থী হচ্ছেন ১৩ জন। চেয়ারম্যান পদে ৪ জন। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন নির্বাচনে অংশগ্রহণ করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩ হাজার ৩৮৮ জন। পুরুষ ৫৩ হাজার ৭৪০ জন। নারী ৪৯ হাজার ৬৪৮ জন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের লক্ষ্যে আমাদের সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। ৫ স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। ভোটগ্রহণের দিন অন্যান্য কেন্দ্রের পাশাপাশি অধিক ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে স্থায়ীভাবে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েনের করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ২৯ মে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম জানান, রিমালের কারণে স্থগিত কার ২২ উপজেলার মধ্যে ২০ উপজেলায় ভোট হবে ৯ জুন; যার মধ্যে লালমোহন ও তজুমদ্দিন উপজেলা রয়েছে।
