ছেলের মরদেহের পাশে শুয়ে সারারাত মায়ের পাহারা, এমন দৃশ্যে আবেগাপ্লুত স্থানীয়রা
উপজেলা নির্বাচনকে ঘিরে লালমোহনে নির্বাচনী অফিসসহ ৩০টি দোকান ভাংচুর ও লুটপাট

স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ তৃতীয় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভোলার লালমোহনে ভোটাদেরকে আতংক করার জন্য রাতের আধারে হামলা করে নির্বাচনী অফিসসহ ৩০টি দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের মাদ্রাসা বাজার ও কাশ্মীর বাজারে ভাইস চেয়ারম্যান প্রার্থী তালা প্রতিকের সমর্থকরা চশমা প্রতিকের নির্বাচনী অফিসসহ ৩০টি দোকান ভাংচুর ও লুটপাট করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুটি বাজারে ৩০টি দোকান, ২টি রাজনৈতিক ও নির্বাচনী অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে হামলাকারীরা। দোকানপাট ভাঙচুর ও লুটপাটের কারণে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ীরা। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের দুই সদস্যসহ তিনজনকে আটক করেছে লালমোহন থানা পুলিশ। শনিবার (২৫ মে) সরেজমিনে দেখা যায়, রাস্তাজুড়ে পড়ে রয়েছে আগুনে পুড়িয়ে দেয়া মালামালের ছাই। দোকানগুলোতে রয়েছে কুপিয়ে তছনছ করা ও লুটের চিহ্ন। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা তাদের দোকানগুলো দেখে হতবাক হয়ে গেছেন।
শুক্রবার (২৪ মে) রাতে লালমোহন উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল হাসান রিমন (চশমা) ও জাকির হোসেন পঞ্চায়েতের (তালা) সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের সূত্রপাত। দফায় দফায় চলা এ সংঘর্ষ চলে রাত ২টা পর্যন্ত। লডহার্ডিঞ্জ মাদ্রাসা বাজরের আসিফ মেডিকেল, কাশেম স্টোর, টিপু গামেন্টর্স, ফারুক স্টোর, শিমলা স্টোর, নুরুল ইসলাম স্টোর, হারুন স্টোর, আব্দুল হাই স্টোর, কাশেম স্টোর, মোকাম্মেল স্টোর, শাহজান স্টোর, রাকিব স্টোর, আকামতি ভুষা মাল, জিল¬ুর ষ্টোর, আলমগীর জেনারেটর এর দোকান ভাংচুর ও মালামাল লুট করে হামলাকারীরা।
অন্যদিকে কাশ্মীর বাজারে মাকসুদ ষ্টোর, সবুজ স্টোর, নজরুল মেডিকেল হল, ইব্রাহিমের ভুষা মালের আড়ৎ ও চশমা মার্কার অফিস কুপিয়ে ভাংচুর ও তছনছ করে হামলাকারীরা। ব্যবসায়ী ইউসুফ, হাবিব ও টিপুসহ অন্যরা জানান, গভীর রাতে ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়ার নেতৃত্বে জাকির হোসেন পঞ্চায়েতের সমর্থকরা এ হামলা ও লুটপাট চালায়। একটি দোকান ও ৩টি ভ্যান ও একটি সাইকেলের দোকানের মালামাল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ওই সময় দোকানপাট সব বন্ধ ছিল। এ সুযোগে হামলাকারীরা লুটপাটও চালায়। একই সময় পার্শ্ববর্তী কাশ্মীর বাজারে ১১টি দোকান ও দুটি নির্বাচনী অফিসে ভাঙচুর করা হয়।
ব্যবসায়ী ইউসুফ জানান, তার মালিকানা মার্কেটে ৮টি দোকান ভাড়া দেন। হামলাকারীরা সব কয়টি দোকানে ভাঙচুর চালিয়েছে। একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় ও ২টি মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। বর্তমানে ওই ২ বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
লালমোহন থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব কুমার অপূর্ব কুমার মন্ডল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সচেষ্ট রয়েছে। দোষীদের আটক ও নতুন কোনো সন্ত্রাসী যেন বাজারে আসতে না পারে পুলিশ সেই পদক্ষেপ নিচ্ছে।
লালমোহন থানার অফিসার ইনচার্জ এসএম মাহবুব উল আলম জানান, এই ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। দুই ইউপি সদস্য লোকমান ও রহিম মেম্বারসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
