সর্বশেষঃ

মেঘনায় পড়ে যাওয়া যুবকের লাশ উদ্ধার

মো. আরিফ (মেদুয়া): ভোলার দৌলতখানে মেঘনা নদীতে পরে যাওয়া যুবকের লাশ উদ্ধার করা হয়। গত ১১ মে দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের বাসিন্দা খাজার নৌকা নিয়ে মেঘনা নদীতে মাছ শিকারে যায় মোঃ খাজা, মোঃ আক্তার হোসেন সহ ৩ জন।এই সময় কাল বৈশাখী ঝরের কবলে পরে নৌকার ৩ জন নদীতে পরে যায়। তখন ২ জন নৌকায় উঠতে পারলে ও উঠতে পারেনি মোঃ আক্তার হোসেন(২৬), পিতা মোঃ ইদ্রিস নামের ১ জন। নদীতে পড়ে যাওয়ার পর থেকে অনেক খোঁজাখুঁজি করে। কিন্তু পাওয়া যানি। আজ ১২ মে সকাল ১১ টায় মাঝের চরের সাথে আক্তার হোসেনের লাশ পাওয়া যায়। আক্তার বিবাহিত তার ১ টি ছেলে আছে।

নৌকায় থাকা খাজা বলেন,আমরা নদীতে মাছ ধরতে গেছি।গিয়ে জাল পেলি তখন হঠাৎ অনেক ঝর শুরু হয়।ঝরে আমরা নদীতে পরে যাই আমরা ২ জন নৌকায় উঠি জাল টেনে আক্তারকে অনেক খোঁজাখুঁজি করি কিন্তু পাই নাই। আজকে মাঝের চরে আক্তরের লাশ পাই। আক্তারের বাবা ইদ্রিস বলেন আমরা গরীব মানুষ আমার ছেলের নদীতে গিয়ে মারা গেলো তার বউ আর ১ টা ছেলে আছে তাদের কি হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।