সর্বশেষঃ

লালমোহনে নারী সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ ভোলা জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় জানুয়ারি-মার্চ, ২০২৪ মেয়াদে গত ২৮ ও ২৯ জানুয়ারি ভোলা লালমোহন উপজেলার ডা. আজাহার উদ্দিন আহমেদ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ডাওরী হাট মাধ্যমিক বিদ্যালয় হলরুমে নারী সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম। এ সময় তিনি বলেন, ১৯৪৭ সালে দেশ ভাগের পর ১৯৫২ এর ভাষা আন্দোলনে ছালাম, রফিক, বরক ও শফিউল্যাদের তাজারক্তের বিনিময় আমার পেয়েছি আমাদের মাতৃষাভা বাংলা ভাষা। ১৯৬৬ সালের ৬দফা আন্দোলন ৬৯ এর গণঅভ্যুথ্যান ৭০ এর সাধারণ নির্বাচনে বাঙালী নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়েও ক্ষমতায় বসতে পারেনি। ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাপিয়ে পড়ে। ৩০ লক্ষ শহীদের তাজা রক্ত আর ২ লক্ষ বোনের সম্ভ্রমের বিনিময় আমার স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাকে আমাদের যে কোন মূল্যে অপশক্তির হাত থেকে রক্ষা করতে হবে।
তিনি আরো বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা বড় কঠিক। আজ আমরা মধ্যম আয়ের দেশে উন্নিত হয়েছি। এই সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয় হয়েছে। পদ্মা সেতু, পায়রা বন্দর, মেট্রোরেল, উড়াল সেতু, কনফুল টানেল, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়াও লালমোহন উপজেলার সড়ক ও অবকাঠামোর ব্যাপক উন্নয়ন চিত্র তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
এছাড়াও নারী সমাবেশে উপজেলা শিক্ষা অফিসার মো: আক্তারুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার ইন্দ্রজিৎ চন্দ্র দেবনাথ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আখতার হোসেন, ডাওরী হাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ ছিদ্দিকুল্লাহ, ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম এবং সহকারী শিক্ষক জাকির হোসেন বক্তব্য প্রদান করেন।
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমের আওতায় লালমোহন উপজেলার কালমা উইনিয়নের পশ্চিম রাধাগোবিন্দ মন্দিও মাঠের উঠান বৈঠকে ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হয়ে প্রধান অথিতির বক্তব্যে গণযোগাযোগ অধিপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) জনাব হাছিনা আক্তার বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমরা সবাই সতর্কতা অবলম্বন করি। সতর্কতার মাধ্যমে ডেংগু প্রতিরোধ করা সম্ভব। বাড়ির পাশ-পাশ আংগিনা নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্ন রাখি। বিশেষ করে পরিত্যাক্ত টায়ার, ডাবের খোসা ও ফুলের টবে জমা থাকা পানি ২-৩ দিনের বেশী জমে থাকতে দেয়া যাবেনা তা নিয়মিত পরিস্কার করতে হবে। ঘুমানোর সময় অবশ্যই মশারি টাঙ্গিয়ে ঘুমাতে হবে। করোনা ভাইরাস ধরন পরিবর্তন করে নতুন রূপ ধারন করেছে তাই আমরা সবাই স্বাস্থ্যবিধি অনুসরন করে চলাফেরা করি। এছাড়াও উঠান বৈঠক ও কমিউনিটি সভায় লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ইউপি সদস্য মনি মুক্তা বক্তব্য প্রদান করেন।
স্বাগত বক্তব্যে জেলা তথ্য অফিসার মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষাসহ নিরাপদ খাদ্য, ডেঙ্গু প্রতিরোধে করণীয়, মানব পাচার, মাদকের ভয়াবহতা, সন্ত্রাস, গুজব, দেশের বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধ, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাতি প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম, তথ্য অধিকার ইত্যাদি বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।