সর্বশেষঃ

লালমোহনে ৬ জুয়াড়ি আটক

স্টাফ রিপোর্টার ॥ ভোলার লালমোহন উপজেলায় ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। এরআগে শনিবার রাতে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. সিরাজ (২২), মো. মিরাজ (২৮), হালিম মুন্সী (৫০), মো. আইয়ুব (৪০), মো. মমিন (২২), এবং মিজানুর রহমান (৪৫)। এরা লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন ও পার্শ্ববর্তী চরফ্যাশন উপজেলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জমাদি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর রোববার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।