সর্বশেষঃ

দৌলতখানে সাংবাদিক বাবুল রানা’র উপর কিশোর গ্যাংয়ের হামলা

স্টাফ রিপোর্টার ॥ ভোলা থেকে প্রকাশিত দৈনিক ভোলা টাইমস্ পত্রিকার রিপোর্টার বাবুল রানার উপর হামলা চালিয়েছে কিশোর গ্যাং গ্রুপ। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বাবুল রানা বেশ কয়েকজনকে অভিযোগ করে দৌলতখান থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যরঞ্জন রায়। সাংবাদিক বাবুল রানা দৌলতখান উপজেলার উত্তর জয়নগর গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে।
দৌলতখান থানায় করা অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ২৭ ডিসেম্বর সকালে দৌলতখান উপজেলার চরগুমারী স্কুল এন্ড কলেজে অষ্টম এবং নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। খবর পেয়ে বাবুল উক্ত ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে যায়। এসময় উক্ত আসামিরা সংবাদ প্রকাশ না করার শর্তে বাবুলকে ভয়ভীতি প্রদর্শন করে। এরই ধারাবাহিকতায় গত ১লা ডিসেম্বর বিকেলে দৌলতখান উপজেলায় সংবাদ সংগ্রহে যাওয়ার সময় মো. নিবিড় ওরফে হাবিবুল্লাহ, ইমন, নাঈম ও মো. তামিমসহ ১৮ থেকে ২০ জনের একটি কিশোর গ্যাং গ্রুপ সাংবাদিক বাবুলের উপর অর্তকিত হামলা চালায় এবং তার সঙ্গে থাকা একটি ডিএসএলআর ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। ক্যামেরায় তার গুরুত্বপূর্ণ বিভিন্ন সংবাদের স্থীর চিত্র ও ভিডিও ফুটেজ ছিল। তাদের হামলায় বাবুল অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আরো জানা গেছে, এ কিশোর গ্যাংকে নেতৃত্ব দেন দৌলতখান উপজেলার উত্তর জয়নগর এলাকার প্রভাবশালী কিছু ব্যক্তিরা। উত্তর জয়নগর ১নং ওয়ার্ড মেম্বার সৌরভ হোসেন সোহাগ ঘটনাস্থলে আসার পর উত্তেজিত হয়ে ওঠে ওই কিশোর গ্যাং এর গ্রুপের সদস্যরা। মেম্বারের সাথে আসা প্রভাবশালী ২ থেকে ৩ জন চরাও হয় ভুক্তভোগী সাংবাদিক বাবুল রানার উপর। এ সময় তারা আওয়ামীলীগের প্রভাব দেখিয়ে বলেন, যান থানায় ও আদালতে। সেখানে গিয়ে অভিযোগ করেন। থানা আদালতে তারা বুঝে নিবে বলেও হুমকি দেয়া হয়। সাংবাদিকের উপর হামলা চালানোর পর ঘটনাস্থলে উপস্থিত থাকা ৮ থেকে ১০ জনের একটি কিশোর গ্যাং গ্রুপ মেম্বার তার সাথে নিয়ে চলে যান।
এর আগেও সৌরভ হোসেন সোহাগ মেম্বারের বিরুদ্ধে ঘুইংগারহাট বাজারের এক ব্যবসায়ীকে জনসম্মুক্ষে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠে। সেই ঘটনায় নিউজ প্রকাশের পর, আইনিভাবে কোন পদক্ষেপ গ্রহণ করা হনা হলেও স্থানীয়াবে সমাধান করেন সৌরভ হোসেন সোহাগ মেম্বার। তাদের প্রভাবে অতিষ্ঠ এলাকাবাসী। তার খুঁটির জোর কোথায় জানতে চায় সচেতন মহল।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যরঞ্জন দাস জানান, সাংবাদিক বাবুল রানার উপর হামলার ঘটনায় একটি অভিযোগ আমরা পেয়েছি। খুব দ্রুত এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।