সর্বশেষঃ

দৌলতখানে অপহরণের ৩ দিনেও উদ্ধার হয়নি মাদ্রাসা শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার ॥ ভোলার দৌলতখানে অপহরণের তিন দিনেও মাদ্রাসা শিক্ষার্থী আয়শা উদ্ধার হয়নি। অপহরণের শিকার শিক্ষার্থী উপজেলার চরপাতা ইউনিয়নের বায়তুল ফালাহ আলিম মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী। গত ৯ জুলাই মাদ্রাসার যাওয়ার পথে প্রতিবেশী চরপাতা ৮নং ওয়ার্ডের বাসিন্দা মাহফুজুলের ছেলে হেলাল সঙ্গীয় কামাল মাতাব্বর, আঃ গনি ও বাবুল ফরাজীর সহায়তায় ওই শিক্ষার্থীকে অপহরণ করে।
শিক্ষার্থীর পিতা আঃ রহমান জানান, ওইদিন সকাল ৯ টার সময় আয়শা মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে রওয়ানা হয়। মাদ্রাসা ছুটির পরও সে বাড়িতে ফিরেনি। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারি প্রতিবেশী বখাটে হেলাল সঙ্গীয় কয়েকজন মিলে তার মেয়েকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় দৌলতখান থানায় অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে হেলালের পরিবার জানায়, ওই শিক্ষার্থীর সাথে হেলালের প্রেমের সম্পর্ক চলছিল। এখন তারা দু’জন কেথায় আছে তা জানেনা পরিবারের কেউ। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন বলেন, এ বিষয় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।