সর্বশেষঃ

লালমোহনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

লালমোহন প্রতিনিধি ॥ ভোলা লালমোহনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার সকালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে দীপাগার সোসাইটির উদ্যোগে ৩৪ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা প্রদান করা হয়। রায়চাঁদ উদয় চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব শিক্ষার্থীকে উপহার স্বরূপ বই ও ক্রেস্ট প্রদান করা হয়।
রায়চাঁদ উদয় চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মামুন হোসেন।
দীপাগার সোসাইটির সভাপতি ডাক্তার মো. মিজানুর রহমানের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন রমাগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া, রমাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক মাস্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।