ছেলের মরদেহের পাশে শুয়ে সারারাত মায়ের পাহারা, এমন দৃশ্যে আবেগাপ্লুত স্থানীয়রা
লালমোহনে বিনামূল্যের প্রশিক্ষণে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন

ভোলার লালমোহনে চলছে বিনামূল্যে কম্পিউটার বেসিক এবং নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণ। উপজেলা পরিষদ প্রাঙ্গনে ভ্রাম্যমান গাড়িতে বসেই প্রতিদিন ৪০ জন যুবক ও যুব নারী এ প্রশিক্ষণ নিচ্ছেন। দুই মাসের এ প্রশিক্ষণ শেষে দৈনিক দুইশত টাকা হারে তাদের জন্য রয়েছে সম্মানীও। জাতীয় যুব দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের টেকাব দ্বিতীয় পর্যায় প্রকল্পের আওতায় চলছে এ প্রশিক্ষণ। এসব প্রশিক্ষণার্থীদের জন্য রয়েছে দুই জন প্রশিক্ষকও।

প্রশিক্ষণার্থী ইয়া ইয়া মুগ্ধ ও অনামিকা রাণী বলেন, কম্পিউটার আর নেটওয়ার্কিং বিষয়ে আমাদের তেমন কোনো ধারণা নেই। আশা করছি এ প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতা কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে ব্যবহার করতে পারবো। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন জানান, সরকার দেশের বেকার যুবক ও যুব নারীদের বেকারত্ব দূর করণের লক্ষে এ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। দুই মাস মেয়াদী এ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা কম্পিউটারের ওপর নিজেদের আরো উন্নতি করে দেশ ও মানুষের স্বার্থে কাজ করতে পারবে। এবং নিজেরাও স্বাবলম্বী হতে পারবে।
