ছেলের মরদেহের পাশে শুয়ে সারারাত মায়ের পাহারা, এমন দৃশ্যে আবেগাপ্লুত স্থানীয়রা
লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাউন্ডারী বেড়া নির্মাণ

ভোলার লালমোহনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাউন্ডারী বেড়া নির্মানের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোক্তব বাজার সংলগ্ন মেজবাহ উলুম মাদ্রাসার উত্তরে রাস্তার পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় হাসান শাহাজাদা ও মো. ছাদেক জানান, এই এলাকার ভূমিদস্যু হিসেবে পরিচিত নুরুল আমিন মেম্বারের নেতৃত্ব গত বছর চর লালমোহন মৌজায়, জেল এল নং ১৬, এসএ খতিয়ান নং ১৯৯ তে মোট জমি ২০ শতাংশ জমি রাতের আধারে জোর করে দখল করে নেয়।
রাস্তার পাশের জমি হওয়ার অনেক আগে থেকেই ওই জমির উপর লোভ পড়ে নুরুল আমিন মেম্বারের। স্থানীয় সুজন ও তার স্ত্রী নাহিদা ওই জমি ক্রয়সূত্রে দাবী করে। প্রকৃত পক্ষে ওই জমির মালিক সুলতান আহমেদ। তিনি জীবিত থাকা অবস্থায় এই জমি শামসুদ্দিন মাস্টারের কাছে বিক্রি করেন। সুলতানের মৃত্যুর পর তার ছেলে ওই জমি ইমাম হোসেনের কাছে বিক্রি করে। ইমাম হোসেন যখন জানতে পারে ওই জমি সুলতান আহমেদ বিক্রি করেছেন তখন সে আর কখনও ওই জমির কাছে যায়নি এবং ভোগ দখল করেনাই।
ইমাম হোসেনের নামে দলিল আছে জানতে পেরে স্থানীয় ভূমিদস্যু সাবেক মেম্বর নুরুল আমিন ঢাকা নিবাসী ইমাম হোসেনকে কৌশলে ওই জমি বিক্রি করার জন্য বলেন। পরে ইমাম হোসেন স্থানীয় প্রবাসী সুজন ও তার স্ত্রীর কাছে ওই জমি বিক্রি করেন এবং দলিলের স্বাক্ষী ছিলেন নুরুল আমিন মেম্বার।
প্রবাসী সুজন ও তার স্ত্রী জমি ক্রয়ের পর দখল করতে গেলে তখন শামসুদ্দিন মাস্টারের ওয়ারিশ মঈনুল হোসেনগংরা বাঁধা প্রদান করেন। এ নিয়ে তখন ভোলার আদালতে গত ২৭ সেপ্টেম্বর ২০২১ তারিখ মামলা করে মঈনুল হোসেনগংরা। তখন ভোলার আদালত ১১ নভেম্বর ২০২১ তারিখে উক্ত জমির উপর নিষেধাজ্ঞা জারী করে। নিষেধাজ্ঞা অমান্য করে মামলা চলমান অবস্থায় নুরুল আমিন মেম্বারের নেতৃত্বে গত ১০ এপ্রিল ২০২২ রাতে বালি দিয়ে ওই যায়গা দখল করে এবং এক চালা একটি ঘর উত্তোলন করে। এখন আবার শুক্রবার (৪ নভেম্বর ২০২২) আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় লেবার শাকিল ও বশিরসহ অন্যান্যদের দিয়ে বাউন্ডারী বেড়া নির্মান শুরু করেন। তখন লেবারদেরকে কার আদেশে বাউন্ডারী দেয়া হচ্ছে জিজ্ঞাসা করলে তারা নূরুল আমিন মেম্বারের কথা বলেন।
এ ব্যাপারে অভিযুক্ত নুরুল আমিন মেম্বারকে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কিভাবে কাজ করাচ্ছেন জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি লেবার দিয়ে কোন কাজ করাইনি। তাছাড়া এই জমি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা আছে তা আমরা জানিনা এবং নিষেধাজ্ঞা থাকলেতো আমরা জানতাম। আমরা জানি প্রতিপক্ষ ওই জমির দলিলের বিপক্ষে টাকা দাখিল করছে।
