ছেলের মরদেহের পাশে শুয়ে সারারাত মায়ের পাহারা, এমন দৃশ্যে আবেগাপ্লুত স্থানীয়রা
লালমোহনে গৃহবধূকে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে মামলা

মোবাইল ও স্বর্ণের চেইন চুরির মিথ্যা অপবাদ দিয়ে গৃহবধূ জান্নাতুল ফেরদৌস রতœাকে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে অবশেষে মামলা দায়ের হয়েছে ভোলার লালমোহন থানায়। বৃহস্পতিবার রতœার বাবা আবুল কাশেম বাদী হয়ে রতœার চাচা শ^শুর ও প্ররোচনাকারী ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। লালমোহন থানার ওসি মো. মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। খুব শিগগিরই আসামীদের গ্রেফতার করা হবে।
এদিকে গৃহবধূ জান্নাতুল ফেরদৌস রতœার বাবা আবুল কাশেম অভিযোগ করে বলেন, মেয়েকে তার চাচা শ^শুররা স্বর্ণের চেইন ও মোবাইল ফোন চুরির মিথ্যা অপবাদ দেয়। এ নিয়ে কয়েকদিন যাবৎ রতœার ওপর মানসিক নির্যাতন চালানো হয়। তাদের মিথ্যা অপবাদ সইতে না পেরে রতœা বিষপান করে। মৃত্যুর পর রতœার লেখা একটি ডায়েরি উদ্ধার করে রতœার স্বামী লিটন। যাতে রতœা নিজেকে নির্দোষ দাবী করে গেছেন। ওই ডায়েরির ১৩টি পাতায় রতœা তাকে মিথ্যা অপবাদ দিয়ে কি ধরণের যন্ত্রণা দেওয়া হয়েছে তাও উল্লেখ করেন। ডায়েরিটি থানা পুলিশের হেফাজতে রয়েছে।
প্রসঙ্গত, গত রোববার রাতে লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাহাবুব চৌকিদার বাড়িতে গৃহবধু রতœা বিষপান করে আত্মহত্যা করের। তিনি ওই বাড়ির মো. লিটনের স্ত্রী।
