ছেলের মরদেহের পাশে শুয়ে সারারাত মায়ের পাহারা, এমন দৃশ্যে আবেগাপ্লুত স্থানীয়রা
লালমোহনে এইচএসসি ও সমানের পরীক্ষা উপলক্ষে প্রস্তুতি সভা

ভোলার লালমোহনে এইচএসসি, এইচএসসি (বিএম) ও আলীম পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও অসদুপায়মুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় লালমোহন উপজেলার ৪টি কেন্দ্রে ১ হাজার ৫৯৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-নোমানের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম, সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম মোল্লা এলটি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার মদন মোহন ম-লসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।
