সর্বশেষঃ

লালমোনহনে পানিতে ডুবে এক নারীর মৃত্যু

ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফাতেমাবাদ গ্রামে জোয়ারের পানিতে ডুবে রাবেয়া বেগম (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সলর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করে বলেন, ভোর রাতের দিকে জোয়ারের পানির উচ্চতা বেড়ে গিয়ে রাবেয়ার ঘরে পানি উঠে যায়। পরে ঘর থেকে বের হয়ে অন্য ঘরে যাওয়ার সময় পানিতে ডুবে তার মৃত্যু হয়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, খবর পের ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।