সর্বশেষঃ

দুই দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ নারীর

ভেলার বোরহানউদ্দিন-ঢাকা রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ এমভি আসাযাওয়া-১ থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া এক নারীকে গত দুই দিনেও পাওয়া যায়নি। এতে করে হতাশায় ভূগছেন ওই নারীর পরিবার।
জানা গেছে, গত ১৪ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় চিকিৎসার উদ্দেশ্যে ভোলার বোরহানউদ্দিন-ঢাকা রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ ভি আসাযাওয়া-১ এ চড়ে ঢাকায় যাচ্ছিলেন দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর ইউনিয়নের খায়ের হাট এলাকার বাসিন্দা মোঃ শাজাহান সর্দারের স্ত্রী রোকেয়া বেগম (৪৮)। তিনি তার পরিবারের দুই সদস্যকে নিয়ে খায়ের হাট সংলগ্ন গংগাপুর ঘাট থেকে ওই লঞ্চে উঠেন।
নিখোঁজ রোকেয়া বেগমের হতাশাগ্রস্ত ছেলে সোনালী ব্যাংক চরফ্যাশন উপজেলা শাখার কর্মকর্তা মোঃ সোহেল রানা রোববার জানান, ধুলিয়া মাঝির ঘাট লেঙ্গুটিয়া পৌঁছে আমার মায়ের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল। রাত আনুমানিক ৯টার পর থেকে তার সাথে থাকা মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর আমাদের আত্বীয় স্বজন লঞ্চে তার বহু খোঁজ করেও তাকে আর পাওয়া যায়নি। তার সাথে থাকা চিকিৎসকের প্রেসক্রিপশন (ব্যবস্থাপত্র) ডেকের মেঝেতে পাওয়া গেছে বলেও জানান সোহেল রানা। এ বিষয়ে লঞ্চ কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলে তারা নিখোঁজ হওয়ার ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন।
এ ব্যাপারে দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিখোঁজের বিষয়ে জিডি দৌলতখান থানায় একটি জিডি করা হয়েছে। যার জিডি নম্বর ৭০৫। তিনি আরও জানান, নিখোঁজ ওই নারীকে দ্রুত উদ্ধার ও মূল রহস্য উদঘটনে পুলিশ কাজ করছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।