ছেলের মরদেহের পাশে শুয়ে সারারাত মায়ের পাহারা, এমন দৃশ্যে আবেগাপ্লুত স্থানীয়রা
লালমোহনে তরুণীর আত্মহত্যার অভিযোগ

ভোলার লালমোহনে চাউলের পোকা দমন ট্যাবলেট খেয়ে মোসা. স্বপ্না আক্তার (১৮) নামের এক তরুণী আত্মহত্যা করেছে এমন তথ্য পাওয়া গেছে। রোববার রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরপাতা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত স্বপ্না ওই এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে।
লালমোহন থানার এসআই শহিদুল ইসলাম বলেন, স্বপ্নার মানসিক সমস্যা ছিল বলে তার বাবা জানিয়েছে। রোববার রাতে স্বপ্নার মা তাকে বমি করতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় তাকে দেখে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তবে এটা আত্মহত্যা, না এর পিছনে অন্য কোন ঘটনা আছে তা এখনও স্পষ্ট নয়।
এ ব্যাপারে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
