ছেলের মরদেহের পাশে শুয়ে সারারাত মায়ের পাহারা, এমন দৃশ্যে আবেগাপ্লুত স্থানীয়রা
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে : এমপি শাওন

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাই হবে বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প। শেখ হাসিনা সরকারের আমলে প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এই সরকারের আমলে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ১৩ বছরে সাড়ে ৪ গুণ বৃদ্ধি পেয়েছে। সোমবার সকালে লালমোহন উপজেলায় বহুমুখী দূর্যোগ আশ্রয়ন (এম,ডি,এস,পি) প্রকলের আওতায় এলজিইডি লালমোহনের বাস্তবায়নে প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে মমতাজিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,আজিজিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও তারাগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ মোট ৫টি বহুমুখী একাডেমিক ভবনের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এমপি শাওন আরো বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল নিজেদের আখের গুছিয়েছে। দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে নিয়ে গেছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে । তারা যদি অপরাজনীতি না করতো, তাহলে দেশ আরো এগিয়ে যেতো। লালমোহন উপজেলা প্রকৌশলী রাজীব সাহার সভাপতিত্বে এসময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিন, এলজিইডি উপসহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, ৯৭নং মমতাজিয়া প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

অন্যদিকে সোমবার বিকালে ভোলার লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে লর্ডহার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শেখ হাসিনা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি। এ সময় লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক প্রভাষক ইকবাল হোসাইন জুলহাস, উপজেলা ছাত্রলীগ আহবায়ক মূর্তজা সজীব প্রমুখ উপস্থিত ছিলেন।
