ছেলের মরদেহের পাশে শুয়ে সারারাত মায়ের পাহারা, এমন দৃশ্যে আবেগাপ্লুত স্থানীয়রা
লালমোহনে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

ভোলার লালমোহনে চিহ্নিত ডাকাত মো. তাজউদ্দিন (তাজু) ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তাজউদ্দিন (তাজু) উপজেলার লালমোহন ইউনিয়নের দেওয়ানকান্দি এলাকার মৃত সৈয়দ আহমেদের ছেলে। তার বিরুদ্ধে চরফ্যাশন থানায় একটি ও লালমোহন থানায় ৭টি চুরি ও ডাকাতি মামলা রয়েছে। যার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, তাজউদ্দিন আন্ত:জেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। এরা ৮ ভাই। যারা সকলেই বংশপরম্পরায় ডাকাতি ও চুরি করে জীবিকা নির্বাহ করে। তাজউদ্দিনের বিরুদ্ধে চরফ্যাশন ও লালমোহন থানায় মোট ৮টি চুরি ও ডাকাতির মামলা রয়েছে। ওইসব মামলার ভিত্তিতেই তাজউদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে শনিবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
