দুর্নীতির প্রতিবাদ করায় সহকারী শিক্ষককে কুপিয়ে জখমের অভিযোগ, হাসপাতালে ভর্তি
লালমোহনে ৩ কেজি গাঁজাসহ আটক-১

ভোলার লালমোহনে ৩ কেজি গাঁজাসহ আঃ রহিম (২৮) নামের একজনকে আটক করেছ লালমোহন থানা পুলিশ। আঃ রহিম উপজেলার চরউমদেদ ইউনিয়নের ৭নং ওয়ার্ড পূর্ব চর উমেদ গ্রামের মোঃ মোফাজ্জল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ সেলিম রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় উপজেলার পূর্ব চর উমেদ এলাকার হাফিজ উদ্দিন বাজারের মিজানের চায়ের দোকানের সামনে রাস্তার উপর থেকে তাকে গাঁজার প্যাকেটসহ আটক করা হয়।
লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান এ ব্যাপারে মাদক মামলা প্রক্রিয়াধীন।
