বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
দৌলতখানে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

ভোলার দৌলতখান চরখলিফা ৬৯নং সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকের উপর অর্তিকিত ভাবে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে দৌলতখান চরখলিফা ৬৯নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিক্ষক মোস্তফা মাস্টারকে পূর্ব শত্রুতার জের ধরে আগে থেকে রাস্তায় ওত পেতা থাকা সন্ত্রাসী মাহবুবের নেতৃত্বে পারভেজ, হাসান হাঃ, মাসুম, মিরাজ, নীরব, ফরহাদ, রাজিব, সজিব সহ ১০/১২ জন সন্ত্রাসী তার উপর অর্তিকিত সন্ত্রাসী হামলা করে লাঠি দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত ও বাম পা ভেঙ্গে দিয়েছে।
রাস্তায় শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা হলে শিক্ষকের ডাক চিৎকারে স্থানীয় লোকজন দৌড়ে এসে শিক্ষককে উদ্ধার করতে আসলে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে নেওয়া হলে সেখানের কর্তব্যরত ডাক্তার তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করেন। আহত শিক্ষক এখন ভোলা সদর হাসপাতালের অতিরিক্ত ৫২ নং বেডে চিকিৎসা সেবা নিচ্ছেন। আহত শিক্ষক কে দেখতে দৌলতখান শিক্ষক নেতারা ছুটে চলে আসেন ভোলা হাসপাতালে।
অভিযুক্তদের বক্তব্য নিতে যোগাযোগ করা হলে তাদের মুঠো ফোন বন্ধ পাওয়া যায়। রোগীর স্বজনেরা জানান আমরা মামলা দায়ের করবো। মামলার জন্য প্রস্তুতি নিচ্ছি। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমি চৌধুরী জানান, আমি ঘটনা শুনেছি, আহত শিক্ষককে হাসপাতালে ভর্তি হতে বলেছি। সুস্থ হয়ে আসলে পরে ঘটনা শুনে সমাধান করার চেস্টা করবো।
