সর্বশেষঃ

দৌলতখানে ঔষধ বিক্রয় প্রতিনিধিদের প্রতিবাদ সমাবেশ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক কর্তৃক ঔষুধ কোম্পানির প্রতিনিধিগণকে লাঞ্ছিত ও হেনস্তার প্রতিবাদে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের বিচারের দাবিতে দৌলতখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮জুন) সকালে দৌলতখান ফারিয়ার আয়োজনে দৌলতখান হাসপাতালের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দৌলতখান ফারিয়ার সভাপতি মেহেদী হাসান শরীফের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ইসেপ্টা প্রতিনিধি প্রহলাদ রায়, পপুলার ফর্মা, রফিকুল ইসলাম, সহ-সভাপতি হেলথ কেয়ার প্রতিনিধি মোঃ রাছেল, এভারেষ্ট ফার্মা ম্যানেজার আরিফুল ইসলাম। প্রতিবাদ সমাবেশে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিক্রয় প্রতিনিধিগণ অংশ নেয়। সমাবেশে বক্তারা প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং রাজশাহী মেডিকেল এর পরিচালকের অপসারন দাবি করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।