বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
দৌলতখানে ২ কেজি ৬শ’ ৫০ গ্রাম গাজাসহ যুবক আটক

দৌলতখান থানাধীন ভবানীপুর ইউনিয়ন হইতে ২ কেজি ৬৫০ গ্রাম গাজাসহ এক মাদক কারবারি কে আটক করেছে দৌলতখান থানা পুলিশ। বুধবার বিকালে দৌলতখান থানার এসআই (নিরস্ত্র) স্বরূপ কান্তি পাল সহ সঙ্গীয় ফোর্স দৌলতখান থানাধীন ভবানীপুর ইউনিয়নের ০৭নং ওয়ার্ডস্থ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চ ঘাটের পল্টনের উপর মাদক ক্রয়-বিক্রয়ের সময় কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা মোঃ রাকিব (২২) কে টিনের কৌটার ভিতরে ২ কেজি ৬শ’ ৫০ গ্রাম গাজাসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে।
