সর্বশেষঃ

দৌলতখানে ৩২০ পিচ ইয়াবাসহ আটক-৩

ভোলার দৌলতখানের চরখলিফা থেকে ৩২০ পিচ ইয়াবাসহ ৩ মাদক কারবারি’কে আটক করেছে ভোলা ডিবি পুলিশ। গত রবিবার (২৯ মে) বিকাল সাড়ে ৫টায় দিদার উল্লাহ গ্রাম থেকে আটক করা হয়।
জানা গেছে, ভোলা ডিবির অফিসার ইনচার্জ এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ)/মোঃ আসাদুজ্জামান খান জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা সংগীয় ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া দৌলতখান থানাধীন চরখলিফা ইউনিয়নের ০২নং ওয়ার্ড ৩০নং চর দিদারুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে দৌলতখান-টু-বাংলাবাজার সড়কের উপর হইতে দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মাদক ব্যবসায়ী মোঃ মনির (৩২), উত্তর দিঘলদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মাহাবুব আলম (৪০), চরখলিফা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোঃ মনির হোসেন (২৭) কে ৩২০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।