বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
সরকার কৃষকের পাশে আছে বলেই উৎপাদন বেড়েছে: এমপি মুকুল

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কৃষি ও কৃষকের অকৃত্রিম বন্ধু। স্বাধীনতার পরপরই তিনি দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন।
বুধবার (২০ এপ্রিল) দৌলতখান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে দৌলতখানের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ, সার, ও হারভেস্টার মেশিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এমপি মুকুল এসব কথা বলেন।
তিনি বলেন, ‘যেকোনও প্রাকৃতিক দুর্যোগে সবসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পাশে থাকেন। এ জন্য সরকার কৃষিকে যান্ত্রিকীকরণ করার উদ্যোগ গ্রহণ করেছে। ধান রোপণ থেকে কাটা পর্যন্ত সবকিছুই যন্ত্রের মাধ্যমে করা হয় । এমনকি সরকারি উদ্যোগে ভর্তুকি মূল্যে কৃষকদের কম্বাইন হারভেস্টার মেশিন দেওয়া হচ্ছে। আগামীতে হারভেস্টার মেশিনের সংখ্যা আরও বাড়বে। কৃষকরা যাতে ধানসহ উৎপাদিত সব ফসলের ন্যায্য মূল্য পান, সেই ব্যবস্থাও করবে সরকার।’
এসময় উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার, দৌলতখান পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়েরা ছিদ্দিকা, সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
