ভোলায় মালচিং পেপার ব্যবহারে টেকসই সবজি চাষে উদ্যোক্তাদের প্রশিক্ষণ
দৌলতখানে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে ট্যাব বিতরণ

ডিজিটাল বাংলাদেশ গঠনের অংশ বিশেষ পরিকল্পিত জনসংখ্যা ই-রেজিষ্ট্রশন ও পরিবার পরিকপ্লনা সেবা তথ্যবহুল করার লক্ষ্যে প্রতিটি জেলার ন্যায়ে ভোলা জেলার দৌলতখান উপজেলায় গতকাল ট্যাব বিরতণ এবং ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ১২ই মার্চ শুরু হয়ে গতকাল সকাল ৯টায় ট্যাব বিতরণ করা হয়। এ সময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র অফিসের উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল উদ্দিন এবং প্রধান অতিথি পরিবার পরিকল্পনা উপ-পরিচালক মাহামুদুল হক আযাদ। বিশেষ অতিথি সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত) সিসি ডাঃ আফরোজ আক্তার, মেডিক্যাল অফিসার অচ্যিন্ত কুমার ঘোষ। আরো উপস্থিত ছিলেন প্রধান প্রশিক্ষণ কর্মকর্তা এলামুল হক এবং সহকারি প্রশিক্ষক সাইফুল ইসলাম (পরিদর্শক, পরিবার পরিকপ্লনা)। ২৩ জন প্রশিক্ষনার্থী এ কর্মশালায় অংশ গ্রহন করেন।
বিষয়টি নিয়ে পরিবার পরিকল্পনা বিভাগীয় কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি জানান, এ প্রশিক্ষণের মধ্যে দিয়ে ট্যাব ব্যবহার শুরু হলে সেবার মান আরো দুরুত্ব বৃদ্ধি পাবে। বিষয়টি নিয়ে উপ পরিচালক পরিবার পরিকল্পনা ভোলার, নিকট জানতে চাইলে তিনি জানান, এ প্রশিক্ষণ শেষ হলে সকল কর্মীগণ মাঠ পর্যায়ে ই-জনসংখ্য রেজিষ্ট্রশন করবেন এবং সকল সেবা গ্রহিতাকে নেট সুবিধার আওয়াতায় আনা হবে।
ট্যাব বিতরণ কর্মসূচি নিয়ে দৌলতখান উপজেলা নিবার্হী অফিসারের নিকট জানতে চাইলে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্যে সরকার প্রতিটি অফিসে পর্যায়ক্রমে নেট সুবিধার আওতায় আনবে। দৌলতখানে পরিবার পরিকল্পনা সেবার মান যথেষ্ট ভালো। এ প্রশিক্ষণ আরও গুরুত্ব বহন করবে।
বিষয়টি নিয়ে দৌলতখান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি জানান, আপনি দয়া করে অফিসে আসেন তারপর বলবো।।
পরিবার পরিকপ্লনা মাঠ কর্মচারী সমিতি কমিটির কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মাজিবুর রহমান টিটুর নিকট জানতে চাইলে তিনি জানান, সরকার জনগনের সেবা নিশ্চয়তায় ই-রেজিষ্ট্রশন পদ্ধতিটি হাতে নিয়েছেন। আশা করি যা সেবা নিশ্চয়তায় ব্যপক গুরুত্ববহন করবে, ট্যাব ব্যবহারে মাঠ কর্মীরাও ব্যাপক উৎসাহী।
