ছেলের মরদেহের পাশে শুয়ে সারারাত মায়ের পাহারা, এমন দৃশ্যে আবেগাপ্লুত স্থানীয়রা
ভোলায় ইসলামিক কমপ্লেক্স এর উদ্যোগে ২০০ লোকের মাঝে ত্রাণ বিতরণ

ভোলায় ইসলামিক কমপ্লেক্স এর উদ্যোগে এবং সোসাইটি ফর সোস্যাল এন্ড টেকন্লজিক্যাল সাপোর্ট এর অর্থায়নে শনিবার (১লা জানুয়ারী) সকালে ২০০ গরীব ও দুস্থ্য লোকের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণের প্রতিটি ব্যাগে ছিল ১০ কেজি চাল, ১ কেজি মশুরী, ১ কেজি সয়াবিন, ১ কেজি চিনি, ১ কেজি পেয়াজ, ২ কেজি আলু ও ১ কেজি লবণ।
ইসলামিক কমপ্লেক্স প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও জতীয় বন্ধুজন পরিষদের সাধারন সম্পাদক আলহাজ্জ মিয়া মোহাম্মদ ইউনুস। এসময় তিনি সকলের প্রতি করোনাকালীন সময়ে স্বাস্থ্য বিধি মেনে চলা ও স্বাস্থ্য সচেতনতার প্রতি ব্যাপক গুরুত্ব প্রদান করেন এবং উপস্থিত জনতার মাঝে মাস্ক বিতরণ করেন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠান প্রধান মাওঃ আব্দুল কুদ্দুস এবং পরিচালনায় ছিলেন শিক্ষক হেলাল উদ্দিন ও মোহিব্বুল্লাহ।
