সর্বশেষঃ

প্রার্থী হিসেবে ৬নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে জাফর মিয়াজী

দক্ষিণ জয়নগর ইউপি নির্বাচন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সারাদেশের ন্যায় প্রচার-প্রচারণা জমে উঠেছে দৌলতখান উপজেলার ৫নং দক্ষিণ জয়নগর ইউনিয়নে। আধুনিক ওয়ার্ড গড়তে এবং মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ মুক্ত প্রত্যয় নিয়ে দক্ষিণ জয়নগর ৬নং ওয়ার্ডের নির্বাচনে সম্ভাব্য মেম্বার প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন সৎ-নির্ভীক, শিক্ষানুরাগী সমাজসেবক ও দক্ষিণ জয়নগর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোহাম্মদ জাফর মিয়াজী।
সূত্রে জানা যায়, এ ওয়ার্ডে প্রার্থীর সংখ্যা দুইজন জন। তারা হলেন জাফর মিয়াজী (টিউবওয়েল) ও মোঃ শহিদুল ইসলাম পঞ্চায়েত (ফুটবল) প্রতীক নিয়ে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন। প্রার্থী জাফর মিয়াজী বলেন, আমি মানুষের ভালোবাসা পেয়েছি বলেই নির্বাচনে অংশগ্রহণ করেছি। বিগত বছর আমাদের দল ক্ষমতা থেকেও মেম্বার উন্নয়নমূলক কাজ করতে পারেনি। আমি নির্বাচিত হলে এ ওয়ার্ডকে একটি আধুনিক মডেল ওয়ার্ড গড়ে তুলবো। তিনি আরো বলেন, মানুষের দোয়া ভালোবাসা নিয়ে ১১ তারিখ বিপুল ভোটে জয় লাভ করবো ইনশাআল্লাহ। তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বলেন, উন্নয়ন অব্যহিত রাখতে প্টিউবওয়েল মার্কার ভোট দিন এবং সকলের কাছে দোয়া কামনা করছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।