দৌলতখানে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে ১তলা ভবনে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

ভোলার দৌলতখানে ১তলা ভবনে আগুন লেগে এনজিও কর্মীর আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে গেছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধা সাড়ে ৭টার দিকে পৌরসভা ৪নম্বর ওয়ার্ডের মহিলা কলেজ সংলগ্ন মোঃ সিরাজ মিয়ার ভবনে এ অগ্নিকান্ডের দুর্ঘটনা ঘটে।
ভবনের মালিক সিরাজ জানান, ‘সন্ধায় তার ভাড়াটিয়া এনজিও কর্মী মাসুদ হাওলাদারের প্লাটে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়। এতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে মুহূর্তেই ওই প্লাটের মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাঁই হয়ে যায়। এ ঘটনায় ওই প্লাটের ভাড়াটিয়া এনজিও কর্মীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানা যায়নি।
খবর পেয়ে দৌলতখান পৌর মেয়র জাকির হোসেন তালুকদার অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন।
দৌলতখান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ মিজানুর রহমান জানান,রাস্তার সংকীর্ণতার কারণে ফায়ারসার্ভিসের পানির গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় স্থানীয়দের সহায়তায় বিকল্প উপায়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ ঘটনায় অগ্নিদগ্ধদের কোনো ঘটনা ঘটেনি।
