গ্লোবাল ফায়ারপাওয়ারের প্রতিবেদন: প্যারামিলিটারি বাহিনীর জনবলে বিশ্বে প্রথম বাংলাদেশ
তজুমদ্দিনে কোভিড-১৯ এর গণটিকা

ভোলার তজুমদ্দিনে ইউনিয়ন ভিত্তিক কোভিড-১৯ গণটিকা দান কার্যক্রম শুরু করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। যাদের বয়স ২৫ বছরের উপরে তাদের টিকা গ্রহনের জন্য ইতোমধ্যে প্রচার প্রচারনা চালিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কবির সোহেল জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ৬শত করে প্রায় ৩ হাজার মানুষকে কোভিড-১৯ এর গণটিকা দেয়ার লক্ষ নিয়ে কাজ করছে স্বাস্থ্য কর্মিরা। বয়স্ক নারী পুরুষ ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেয়া হয়েছে।
চাঁদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্যাহ কিরণ টিকা কেন্দ্র পরিদর্শন কালে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি শাওনের নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষ যাতে ভ্যাকসিন গ্রহনে আগ্রহী হয়, আমরা সেইভাবে কাজ করছি।
উপজেলা যুবলীগ সভাপতি মেহেদী হাসান মিশু জানান, যুবলীগ নেতা-কর্মীরা উপজেলা ব্যাপী টিকাদান কর্মসুচিতে সেচ্ছাসেবী হিসাবে কাজ করছে।
উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম জানান, সরকারের কোভিড-১৯ এর গণটিকা দান কর্মসুচি সফল বাস্তবায়ন করতে প্রতিটি কেন্দ্রে খোঁজ খবর রাখছি। জনগণের উপস্থিতি নিশ্চিত করতে প্রচার প্রচারনা সহ যাবতীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। কেন্দ্র গুলোতে মানুষের উপস্থিতি সন্তোষজনক দেখা গেছে।
