সর্বশেষঃ

দৌলতখানে অসহায় শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ভোলার দৌলতখানে হাজিপুর ইসলামীয়া ফাযিল মাদ্রাসার উদ্যোগে অসহায় শিক্ষার্থী ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪জুলাই) সকালে হাজিপুর ইসলামীয়া ফাযিল মাদ্রাসা প্রাঙ্গনে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল , তেল, ডাল, আলু ,ও চিনি।

মাদ্রাসার সহকারি অধ্যাপক মাওলানা ওলিউল্লাহ কবিরের সঞ্চালনায় অধ্যক্ষ মোহসেনের সভাপতিত্বে কানাডা প্রবাসী প্রকৌশলী তরিকুল আলমের সহযোগীতায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

হাজিপুর ইসলামিয়া ফাযিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহসেন জানান, করোনায় অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাই হেফয বিভাগ ও মক্তবের গরীব, অসহায় শিক্ষার্থী ও তাদের পরিবারেরর কথা চিন্তা করে আমরা এ খাদ্যসামগ্রী বিতরণ করেছি।

এ সময় উপস্থিত ছিলেন দৌলতখান পৌর সাবেক কাউন্সিলর আবুল ফারাহ মিয়া ,হেফয বিভাগের শিক্ষক হাফেজ আরিফুল ইসলাম,ফোরকানিয়া মক্তবের শিক্ষক মাওলানা সালাহ উদ্দিন, ছাকিনা আদর্শ একাডেমীর সহকারি শিক্ষক মোঃ মিরাজ হোসাইন প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।