সর্বশেষঃ

চরফ্যাশনে সবুজ ফার্ণিচার পার্ক’র উদ্বোধন

দ্বীপজেলা ভোলার একমাত্র চরফ্যাশন উপজেলায় এক্সক্লুসিভ ডিজাইনের সব ধরনের হোম ফার্ণিচার এবং অফিস ফার্ণিচার নিয়ে বিআরডিবি মোড়ে শুভ উদ্বোধন হয়েছে মেসার্স সবুজ ফার্ণিচার পার্ক। রবিবার (১৩জুন) বিকাল ৫টায় দোয়া মোনাজাতসহ নানা আয়োজনের মধ্য দিয়ে এই ফার্ণিচার পার্কের শুভ উদ্বোধন করা হয়।
পৌর মেয়র মোঃ মোরশেদ, চরফ্যাশন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল, অধ্যক্ষ আহাম্মদ উল্লাহ, বাজার ব্যবসায়ী সমিতর সভাপতি মনির উদ্দিন চাষী, শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন কুতুব, চরফ্যাশন সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি আমির হোসেন, সদস্য কামরুল সিকদার, শাহাবুদ্দিন সিকদার, মাইনুদ্দিন জমাদার, নুরুল্লাহ, সোয়েহ চৌধুরীসহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেসার্স সবুজ ফার্নিচার পার্কে আধুনিক ডিজাইনের ফার্ণিচারের মধ্যে বিভিন্ন ধরনের চেয়ার, টেবিল, আলমারী, শোকেস, খাট, সোফা, ডিভান, ওয়্যারড্রব ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, বুক সেলফ, রিডিং টেবিল, ফুলের টবসহ ঘর এবং অফিস সাজানোর নানান প্রকারের ফার্ণিচার পাওয়া যাবে।
ফার্ণিচার পার্কের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সবুজ বলেন, আমি আশাকরি এই প্রতিষ্ঠান চরফ্যাশন উপজেলার প্রতিটি মানুষের রুচি সম্মত সকল প্রকার ফার্ণিচারের চাহিদা মেটাতে পারবে বলে আমার বিশ্বাস। এখানে মনোমুগ্ধকর পরিবেশে ইন্ডিয়া, চায়না, তাইওয়ান, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের নান্দনিক ডিজাইনের ফার্ণিচার নিয়ে এসেছি আমরা। আমি ব্যবসায়ী সাফল্যের জন্যে সকলের সহযোগীতায় কামনা করছি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।