লালমোহনে দরিদ্র মেধাবী স্কুল ছাত্র আনোয়ার এর বাঁচার আকুতি

ভোলার লালমোহনের লর্ডহাডিঞ্জ ইউনিয়নের চর প্যায়ারী মোহন গ্রামের বাসিন্দা অসহায় দিন মজুর বৃদ্ধ মো: নুরুজ্জামানের কনিষ্ঠ সন্তান ভোলা সরকারী কলেজের স্নাতক প্রথম বর্ষের মেধাবী ছাত্র মো. আনোয়ার গত ১লা এপ্রিল (বৃহস্পতিবার) এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে দুই হাত ও বাম পা সম্পূর্ণ ভেঙ্গে যায়। এখন তিনি রাজধানী ঢাকার শ্যামলী ডিএসকে হাসপাতাল (দু:স্থ স্বাস্থ্য কেন্দ্র) ২য় তলার ১নং বেডে চিকিৎসাধীন রয়েছেন। ওই হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন তার দু হাত ও পা দ্রুত অপারেশন করতে হবে এতে তার ব্যায় হবে প্রায় ৫ লক্ষ টাকা। দারিদ্র পিতার পক্ষে তার চিকিৎসার খরচ যোগানো সম্ভব নয়।
গুরুতর আহত মেধাবী ছাত্র আনোয়ারের বড় ভাই মো: আল আমিন বলেন, আমাদের বসত ভিটা ব্যতীত কোন জায়গা জমি নেই। পরিবারের ভরন পোষন করা ও ছোট ভাইয়ের চিকিৎসার খরচ জোগানো আমার বৃদ্ধ বাবা বা আমার পক্ষে সম্ভব নয়।
সূত্রে জানা যায়, মেধাবী ছাত্র আনোয়ার পড়ালেখার পাশাপাশি ভোলা জেলা ক্রীড়া সংস্থার আওতাধীন জেলা ফুটবলটিমের একজন নিয়মিত নাম করা খেলোয়াড়। তিনি জেলা উপজেলায় খেলোয়ার হিসেবে সুনামের সহিত পুরস্কারও পেয়েছেন। তার চিকিৎসার খরচের জন্য দেশের হৃদয়বান ও বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন আহত মো: আনোয়ারের পরিবার। যোগাযোগ ও সহযোগিতার নাম্বার, বিকাশ- ০১৭০৮৬৬৪৪২৯, রকেট- ০১৭৮৩৩৪৯৮০০।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।