সর্বশেষঃ

আসন্ন মেহেন্দীগঞ্জ সদর ইউপি নির্বাচনে নৌকার জন্য ভোট চাইলেন মেয়র কামাল

আসন্ন ১১এপ্রিল ৫নং মেহেন্দীগঞ্জ সদর ইউনিয়ন নির্বাচনে জননগণের দোয়া ও সমর্থনের আহবান জানিয়ে মেহেন্দীগঞ্জের পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দীন খাঁন বলেন, বিগত দিনে যারা নির্বাচিত হয়েছেন তারা এ ইউনিয়নকে ভাল কিছু উপহার দিতে পারেনি। করেনি রাস্তা-ঘাটের উন্নয়ন। এবার আমার বন্দুবর বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান (কাল্টু) কে নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিজয়ী করলে এ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়নের রোল মডেলসহ গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করার সুযোগ হবে ইনশাল্লাহ। ইতি পুর্বে আমার পিতাকে, তার পরে আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আমি আশাকরি এবার আপনাদের শন্তান কাল্টুকে আপনারাই নৌকা প্রতিকে বিপুল ভোটে জয়লাভ করতে সহযোগিতা করবেন।
তিনি বলেন, আমি আমাদের দলীয় ভিবাগীয় নেতাদের নির্দেশনায় নৌকা মার্কার নির্বাচনী প্রচারণা শুরু করেছি। আমার বিশ্বাস এবার নৌকা প্রতীকের জয় হবে। এদিকে নৌকার মনোনীত প্রার্থী জনাব মজিবুর রহমান (কাল্টু) বলেন, আপনাদের দোয়া ও সমর্থনে নৌকা প্রতিকে আমি নির্বাচিত হলে আমারা এ ইউনিয়নে মাদক, সন্ত্রাস, বাল্য বিয়ে ও জুয়া বন্ধে কাজ করে যাব। এ ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডকে ডিজিটাল ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলব। এ জন্য সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করি।

এছাড়া নির্বাচনী আলোচনা সভায় বক্তব্য রাখেন- সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার লিটন, ৬ নং ওয়ার্ড কমিশনার সাইদুল ইসলাম মনির, ৩নং অম্বিকাপুর এর কমিশনার শোহেব হোসেন সোহরাব সহ ৯নং ওয়ার্ড আওয়ামীলিগ নেত্রি বৃন্ধ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।