সর্বশেষঃ

রঙের তুলিতে স্বপ্ন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে ভোলা জেলা পুলিশ

ছোট ছোট হাতে রঙের তুলিতে আঁকা স্বপ্ন ও অনুভূতির চিত্র পুলিশ সুপারকে ভালোবাসার উপহার হিসেবে দিয়েছে ভোলার অগ্রদূত প্রতিবন্ধী বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা।
শিশুদের আঁকা ছবি গভীর মনোযোগ ও মমতার সঙ্গে দেখেন ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। এ সময় শিশুদের সৃজনশীলতা ও প্রতিভার প্রশংসা করে তাদের উৎসাহিত করেন তিনি। পুলিশ সুপার বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা কোনো অংশেই কম নয়। তাদেরও স্বপ্ন, মেধা, প্রতিভা ও অসীম সম্ভাবনা রয়েছে। প্রয়োজন শুধু ভালোবাসা, যত্ন, সুযোগ ও উৎসাহ।
তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সমান মর্যাদা, অধিকার ও সুযোগ নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বিদ্যালয় কর্তৃপক্ষকে আশ্বস্ত করে পুলিশ সুপার বলেন, এসব শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে ভোলা জেলা পুলিশ সবসময় পাশে থাকবে।
অগ্রদূত প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশুদের আঁকা রঙিন ছবিতে ফুটে ওঠে তাদের স্বপ্ন ও সৃজনশীলতার নানা প্রকাশ। তাদের এই প্রতিভা বিকাশে ভালোবাসা ও মানবিকতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।