সর্বশেষঃ

উন্নয়নশীল দে‌শে উন্নীত: দৌলতখানে আনন্দ উদযাপন করেছে পুলিশ

ঐতিহাসিক ৭ ই মার্চ ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশপ্রাপ্তি জাতির জন্য এক মাহেন্দ্রক্ষণ ও দুর্দান্ত এক অর্জন। এ উপলক্ষে দৌলতখানে বিকালে থানা পুলিশের উদ্যোগে থানা হল রুমে আনন্দ উদযাপন করেছে পুলিশ

অনুষ্ঠানে গত ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশ হিসেবে চূড়ান্ত সুপারিশের ঘোষণা দেয় জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (ইউএন সিডিপি)। স্বাধীনতার ৫০ বছরপূর্তি এবং জাতির পিতার জন্মশতবার্ষিকীতে বাংলাদেশের এ অর্জন এক ঐতিহাসিক মাইলফলক বলে উল্লেখ করেন দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান

তি‌নি ব‌লেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে এদেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতের সম্মিলিত প্রয়াসের ফল আমাদের এ অর্জন।’ তাই তিনি মাননীয় প্রধানমন্ত্রীসহ এ দেশের ১৮ কোটি মানুষকে এ ঐতিহাসিক অর্জনের জন্য সাধুবাদ জানান।

পরে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি, কেক কাটা, আবির উৎসব, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ জমকালো আয়োজন মধ্যদিয়ে দিনটি উদযাপন করেন থানা পুলিশের সদস্যরা।

অনুষ্ঠানে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, বিভিন্ন কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দ ,ইউপি সদস্য সহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।