ভোলায় শহীদ মিনার ও এর আশপাশ পরিস্কার পরিচ্ছন্নতা করলো স্বেচ্ছাসেবী সংগঠন

ভোলার জন নন্দিত মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান মনির ভাইয়ের উৎসাহে বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান সমাজ কল্যাণ পরিষদ ও বাংলাদেশ স্বেচ্চাসেবক ফাউন্ডেশন এর উদ্যোগে ভোলা কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান সমাজ কল্যাণ পরিষদেও সাধারণ সম্পাদক ও বাংলাদেশ স্বেচ্চাসেবক ফাউন্ডেশন ভোলা জেলার সহঃপ্রধান স্বেচ্চাসেবক জালাল আকবরী শিবলী ও বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান সমাজ কল্যাণ পরিষদ এর সাংগঠনিক সম্পাদক অমিতাভ রাজন। এছাড়া ও উপস্থিত ছিলেন নয়ন, সজিব, হৃদয়, আকতার, শামিম, নাজিম, ফিরোজ, ইশাদ, আরিফ, ছোটন, হাবিব, শান্ত, জামিল প্রমূখ।
