গলাচিপায় দোকানের স্থান নিয়ে দু’পক্ষের টানটানি

পটুয়াখালীর গলাচিপা উপজেলা পল্লাদী বাজারে দোকানের স্থান নিয়ে পক্ষদ্বয়ের মধ্যে হাতাহাতির। গলাচিপা থানায় অভিযোগ করলে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি সাবাবিক হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে পল্লদি বাজার নামক স্থানে ২১ জানুয়ারী দোকানের স্থান নির্ধারণ করা নিয়ে পক্ষদ্বয়ের মধ্যে তর্কবিতর্ক ও সংঙ্ঘাতময় পরিবেশ সৃষ্টি হওয়ার মত ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে বিরোধীয় জমিতে ইত্তেজুল মুন্সি দোকান ঘর স্থাপন করতে গেলে রতনদী তালতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল বসার ও তার লোকজন বাধার সৃষ্টি করে। এই বাধার করনে ঐ স্থানে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। গন্ডগোলের খবর পেয়ে প্রশাসন ঘটনা স্থলে উপস্থিত হয়ে শান্তিপূর্ণ পরিবেশ নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে বলে স্থানীয়রা জানান।
আরও জানা যায়, এই গন্ডগোলে কোন পক্ষের লোকজন আহত হয়নি। তবে দোকান ঘরের ও মালামালের ক্ষতি হয়েছে। বিরোধীয় জমি নিয়ে পক্ষদ্বয়ের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাধান কারার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিষয়টি নিয়ে দোকানের মালিক ইত্তজুল মুন্সী বলেন, আমাদের ওয়ারিশভুক্ত সম্পত্তি ক্ষমতার বলে জোরপূর্বক দখল করে নিয়েছে, বহু দিন ধরে আমরা সম্পত্তির সঠিক সমাধান চাইতে গেলে বিভিন্ন আজুহাত দেখিয়ে ভোগ দখল করে আবুল বসার। সালিশ গন তার ভয়ে সঠিক রায় দিতে তালবাহানা আশ্রয় নিয়ে বাধ্য হয়। যার কারনে আমরা প্রাপ্ত সম্পত্তি থেকে বঞ্চিত হইছি।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল বসার বলেন, আমি বিগত ২৫ বছর যাবৎ ঔষধের দোকান করে আসছি। আমর দখলীয় জমি থেকে উচ্ছেদ করতে চায় প্রতিপক্ষরা। সমাধান করার লক্ষ্যে থানায় অভিযোগ করছি। প্রশাসনের হস্তক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা থেকে মুক্ত হয়েছি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।