সর্বশেষঃ

দৌলতখানে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভোলার দৌলতখানে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব,ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে দৌলতখান উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি দৌলতখান পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । পরে দলীয় কার্যালয়ে উপেজলা ছাত্রলীগ সভাপতি মোতালেব হোসেন সবুজের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রলীগের সাংগঠিনক সম্পাদক মির্জা মিরাজের সঞ্চালনায় সভায় টেলি-কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন , ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পৌর মেয়র জাকির হোসেন তালুকদার।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাফিজল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সৈয়দপুর ইউপি চেয়ারম্যান জিএস ভুট্টু তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলাউদ্দিন রতন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ কামাল পারভেজ, সাংগঠিনক সম্পাদক আরমান হোসেন সুমন, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ মঞ্জুর আলম।

আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এসময় উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।